বগুড়াপোস্ট ডেস্ক
মাত্র তিন ঘণ্টায় ধর্ষণের শিকার হয়েছে এমন চার শিশু-কিশোরীসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও এক কিশোরীকে ঢাকার মুগদা থানার পৃথক পৃথক এলাকা থেকে আনা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে তাদেরকে ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
মুগদা থানার এসআই আল-আমীন বলেন, গতকাল বুধবার ইফতারের পর ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়। ঐ অভিযোগের ভিত্তিতে জব্বার (৪০) নামের এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে। একই থানা এলাকায় মঙ্গলবার (১৮ মার্চ) আরেকটি শিশু ধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়। এ ঘটনায় পিন্টু চন্দ্র দাস নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী শিশুর শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।
এদিকে, মুগদা থানা এলাকা থেকে এসআই তহিদুল ইসলাম ১৫ বছরের এক কিশোরীকে আজ ওসিসিতে নিয়ে আসেন। তিনি বলেন, মঙ্গলবার (১৮ মার্চ) ঐ কিশোরীকে তার পূর্বপরিচিত সিয়াম (১৮) নামের এক তরুণ ধর্ষণ করে বলে থানায় অভিযোগ আসে। এরই মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।
খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ বলেন, ১৫ বছরের এক কিশোরীকে আজ ওসিসিতে ভর্তি করা হয়। ঐ কিশোরীকে আলিফ সিয়াম নামের এক তরুণ বিয়ের কথা বলে গত ২৩ ফেব্রুয়ারি ধর্ষণ করেন। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত বুধবার থানায় মামলা হয়েছে। এই কারণে কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য আজ ওসিসিতে আনা হয়েছে।
এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছেন উল্লেখ করে হাতিরঝিল থানা এলাকা থেকে ২২ বছর বয়সী এক নারীকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। তবে, এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply