বগুড়ার সোনাতলায় শ্বশুর বাড়িতে জামাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন জামাইকে হত্যা করেছে বলে অভিযছে উঠেছে। শনিবার দিবাগত রাতের যে কোন সময় সোনাতলা উপজেলার দিঘদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফয়েজ উল্লাহ(৬০) । তিনি একই উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্যদীঘলকান্দি গ্রামের মৃত শমসের আলী আকন্দের ছেলে এবং কৃষি কাজ করতেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আমেনা বেগম ও শ্যালক দুলু মিয়ার স্ত্রী আনু বেগমকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবু কুমার সাহা।
তিনি জানান, নিহতের স্ত্রী আমেনা বেগমের সাথে ঝগড়া হলে তিনি তার বাবার বাড়িতে চলে আসেন। পরে ফয়েজ উল্লাহ স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে যান। সেখানে যেয়ে রাতের কোন সময়ে তিনি মারা যান। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মরদেহ উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের স্ত্রী ও শ্যালকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply