নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় আপন চাচাকে নির্মমভাবে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘ ২৪ বছর ধরে পলাতক ভাতিজা মোঃ আব্দুর রহিম (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত আব্দুর রহিম জেলা ধুনট উপজেলার প্রতাব খাদুলী এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। রোববার রাতে জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে র্যাব-১২। সোমবার র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সহকারী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: সোহেল রানা এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ধুনট থানার মামলা নং-৬, জিআর ১১২/৯৯ (ধুনট) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুর রহিম শেরপুর উপজেলার সীমাবাড়িতে অবস্থান করছেন অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ মে রাতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আব্দুর রহিম কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহিম ১৯৯৯ সালে তার আপন চাঁচাকে জমিজমার বিরোধ নিয়ে নির্মমভাবে হত্যা করে আত্মগোপন করে। আসামী নিজ পরিচয় গোপন করে ভুয়া এনআইডি তৈরী করে স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। দীর্ঘ ২৪ বছর পর র্যাবের তৎপরতায় তাকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply