1. admin@bogurapost.com : admin :
বগুড়ার সোনাতলায় ভটভটি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার সোনাতলায় ভটভটি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩০০ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সোনাতলায়  ভটভটি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ছোট্ট বালুয়া বোচারপুকুরে এ ঘটনা ঘটেছে। আহতদেরকে মুমুর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গোবিন্দগঞ্জ উপজেলার কলাকাটা হামচাপুর গ্রামের আবুল কালাম আজাদ (৩২)।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে,  শনিবার বেলা আনুমানিক সাড়ে ৪টার সময় উপজেলার বোচারপুকুর থেকে বালুয়াহাট গামী একটি পুরাতন লোহা টিন বোঝাই ভটভটি বালুয়াহাটের দিকে আসছিল। এ সময় একই দিক থেকে আসা একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো-ব-৩২৪১৭৭ ওই ভটভটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় ভটভটি চালক ওই প্রাইভেট কারের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে যাওয়ার সময় দুটি গাড়ির সংঘর্ষ বেঁধে যায়। এতে করে গাড়ি দুটি রাস্তার দু’পাশে ছিটকে পড়ে। এতে করে ভটভটি যাত্রী ভাংড়ী ব্যবসায়ী আবুল কালাম আজাদ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয় লোকজন প্রাইভেট কারযাত্রী বগুড়ার নইমউদ্দিন (৪২) ও সোনাতলা পৌর এলাকার কামারপাড়া এলাকার আসাদুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তাদের দু’জনের অবস্থা আশংকাজনক।
বিষয়ে স্থানীয় লোকজন জানান, একই দিক থেকে আসা লোহা লস্কর বোঝাই ভটভটি ও প্রাইভেট কার চালক পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় ভটভটির সামনের চাকা গাড়ি থেকে ছিটকে পড়ে যাওয়ায় ভটভটিটি প্রাইভেট কারের সামনে পড়ে। এ সময় দ্রুতগামী দুটি গাড়ির ধাক্কায় রাস্তার দু’পাশে দুটি গাড়ি ছিটকে পড়ে। আর এতে করেই ঘটনাস্থলেই ভটভটি যাত্রী আবুল কালাম আজাদ মারা যায়।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিলাদুন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি মারা যায়। এছাড়াও আরও দুইটি ব্যক্তি গুরুতর আহত হয়েছে। দূর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ভটভটিটি পুলিশ আটক করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews