বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে পাওয়া গেল ২০ লাখ ৬৭ হাজার টাকা পাওয়া গেছে। ডাকাতির ঘটনায় লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়।
আটককৃতদের দেওয়া তথ্যমতে পৃথক তিনটি অভিযানে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার এক অভিযানে লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যমতে শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড (সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড়) এলাকায় মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা, করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
ওয়াসের আলীর ছেলে মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকার দলের অন্যতম সদস্য। তাকে এই ডাকাতির ঘটনা ও টাকা লুটের প্রধান মাস্টারমাইন্ড বলে ধারণা করা হচ্ছে পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) ভোরে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল অজ্ঞাতনামা ডাকাত আবুল টোব্যাকো অফিস কক্ষে ঢুকে স্ট্যাফদেরকে মারধর ও বেঁধে রেখে আলমারিতে রক্ষিত ১ কোটি ৭৫ লাখ ৬৩৮ টাকা নিয়ে যায়। ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দল লোহার সিন্ধুক ভাঙার ব্যর্থ চেষ্টা করে। সেসময় লোহার সিন্ধুকে রক্ষিত ছিল আরো সাড়ে তিন কোটি টাকা। লামা লাইনঝিরি প্রধান সড়ক ঘেঁষে আবুল টোব্যাকোর তামাক ক্রয় কেন্দ্র। তার পাশে একটি বিল্ডিং দোকান প্লটে তাদের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
Leave a Reply