বগুড়াপোস্ট ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে মহাসড়কে ৪ হাজার পুলিশ সদস্য কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (এআইজি) দেলোয়ার হোসেন মিঞা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরাও কাজ করছে।
বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রেস ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং মহাসড়ক যানজটমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি বলেন, বৃষ্টির কারণে ঈদ যাত্রা কিছুটা বিঘ্ন হলেও এবারো ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। এ ছাড়াও মহাসড়কে ৬৭টি স্থানে খানাখন্দ এবং ২৮৫টি দুর্ঘটনা প্রবল এলাকা রয়েছে। দুর্ঘটনা প্রবল এলাকায় যাত্রী ও চালকদের সতর্কতার সাথে চলাচল করতে আহ্বান জানান।
অতিরিক্ত আইজিপি বলেন বৃহস্পতিবার ‘হ্যালো এইচপি’ নামে একটি অ্যাপস উদ্বোধন করা হবে। অ্যাপসের মধ্যে ভাড়ার একটি চার্ট দেওয়া আছে। কেউ বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা সহজে অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশের যেকোনো সড়কের ভাড়া সম্বন্ধে জানতে পারবে।
তিনি বলেন, বাস মালিক সমিতির সঙ্গে আমাদের কথা হয়েছে তারা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেবেন না বলে পুলিশকে আশ্বস্ত করেছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply