1. admin@bogurapost.com : admin :
জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় বগুড়া জেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় বগুড়া জেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আয়োজনে রাজধানীর ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিনব্যাপী “জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এতে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা গৌরবোজ্জ্বল রানার্সআপ হয়েছে। উৎসবমুখর ও সফল পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও ক্রীড়া ক্লাব থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীরা একাধিক ইভেন্টে অসাধারণ দক্ষতা ও কৌশল প্রদর্শন করেন।

অনুষ্ঠানের উদ্বোধক উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোঃ বদরুল আমিন (অবসরপ্রাপ্ত)। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক কে. এম. রহমান বাপ্পি।

কারাতে বিভাগে স্পোর্টস মার্শাল আর্ট একাডেমী চ্যাম্পিয়ন হওয়ায় ৭টি স্বর্ণপদক, ৫টি রৌপ্যপদক ও ৭টি তাম্রপদক লাভ করে। দ্বিতীয় স্থান অধিকার করে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা, যারা ৬টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক ও ১১টি তাম্রপদক অর্জন করে। তৃতীয় স্থান অর্জন করে অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ, যারা ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১০টি তাম্রপদক পায়।

চতুর্থ স্থান অর্জন করে বাংলাদেশ রাইজিং ঈগল কারাতে একাডেমি, যারা ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৯টি তাম্রপদক লাভ করে। এম এস এ পঞ্চম স্থান অর্জন করে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৭টি তাম্রপদক অর্জনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বার্তা প্রেরক, মমিনুর রশীদ শাইন সদস্য বগুড়া জেলা ক্রীড়া সংস্থা

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews