1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ডাঃ নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ডাঃ নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় এ জেড স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডাক্তার নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল হাই স্কুল মাঠে উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় টিএসআর ক্রিকেট টিম ১২ রানে ওয়াই সি রংপুরকে পরাজিত করেছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন, শহিদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল,বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক সারিক মাহবুব ইবনে সেলিমের সভাপতিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সাইদুল ইসলাম রাজা ,রুবেল হোসেন, সাজ্জাদ হোসেন তমাল, আবিদ হাসান, সিফাত হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় টিএসআর টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাফিন৫৮ ও নয়ন ৪৬ রান করেন । ওআই সি রংপুরের বোলার বেলাল তিনটি উইকেট লাভ করেন। জবাবে ওয়াই সি রংপুর ২০ ওভারে নয় উইকেটে ১৫৮ রান করে। দলের পক্ষে মমিনুর ৭১ ও বেলাল ২৭ রান করেন। টিএসআর এর বোলার রুদ্র ৪টি ,স্বাধীন ও নাহিদ দুইটি করে উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় টিএসআর দলের বাফিন । আম্পায়ার ছিলেন ফিরোজ ও রাহিদ। উক্ত টুর্নামেন্টে বগুড়া সহ ঢাকা ও চট্টগ্রামের ১৬ টি দল অংশগ্রহণ করছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews