1. admin@bogurapost.com : admin :
আজকের এই ক্ষুদে খেলোয়াড়েরা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলবে- বগুড়া এডিসি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আজকের এই ক্ষুদে খেলোয়াড়েরা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলবে- বগুড়া এডিসি

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়াঅতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন বলেন, আজকের এই ক্ষুদে খেলোয়াড়েরা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খলবে। দেশ ও জাতির সুনাম বয়ে আনবে।

তিনি আরোও বলেন, সুস্থ্য দেহ সুন্দর মন, খেলাধুলা বিনোদন সবার প্রয়োজন। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। এছাড়াও খেলাধুলা মাদক, সন্ত্রাস ও সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে রাখে। কাজেই প্রত্যেকের উচিত লেখাপড়া পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা করা।

সোমবার সকালে জিলা স্কুল মাঠে বগুড়ায় জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ আঃ রশিদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আঃ হামিদ, শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রেজওয়ানুল হক।

বগুড় সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিয়াম মডেল স্কুলের শারিরীক শিক্ষক শফিউল আলম নিঠু, মাটিডালী স্কুলের শারিরীক শিক্ষক ফজলে রাব্বিসহ জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী,১১টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শারিরীক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কাবাডী, দাবা ও সাতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews