গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউপির পশ্চিম বাছোহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের আজগর আলীর ছেলে। আর শহিদুলের ছেলে শিহাব মিয়া স্থানীয় হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, শহিদুল ইসলাম সকালে ছেলে শিহাবকে সঙ্গে নিয়ে আমন ধানের ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য বের হয়েছিলেন। বাড়ির পাশের পুকুর থেকে সেচ পাম্প চালু করতে গিয়েছিলেন তারা। তাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাদের সন্ধানে ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের মরদেহ পড়ে থাকতে দেখতে পান।
ধারণা করা হচ্ছে, সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে শিহাব প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলামও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply