1. admin@bogurapost.com : admin :
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে পরাজিত করে বগুড়া জেলা ফুটবল দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে পরাজিত করে বগুড়া জেলা ফুটবল দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার

নিজস্ব প্রতিবেদক 

বাফুফে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের বুধবার বগুড়া ভেনুর খেলায় রাজশাহী জেলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিক বগুড়া জেলা ফুটবল দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।

ডিএফএ ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় বগুড়া জেলা দলের পক্ষে ৭৫ মিনিটের সময় ৯ নম্বর জার্সিধারী তানভীর একমাত্র গোলটি করেন। প্রথমার্ধের খেলায় উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও কোন দল গোল করতে পারে নাই। উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর রাজশাহী ভেনুতে প্রথম লেগের খেলায় বগুড়া জেলা ফুটবল দল ২-১ গোলে স্বাগতিক রাজশাহীকে পরাজিত করেছিল।
খেলা শুরুর পূর্বে বগুড়া ভেনুর খেলায় বলুন ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম ও বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। বগুড়া ডিএফের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা আবু হায়াত হিরুৱ সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন , ক্রীড়া সংগঠক মাকসুদুল আলম বুলবুল, শহিদুল ইসলাম স্বপন, আতিক প্রমুখ। বগুড়া দলের খেলোয়াড় আলামিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews