1. admin@bogurapost.com : admin :
ধাপে ধাপে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির নির্দেশ প্রধান উপদেষ্টার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ধাপে ধাপে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির নির্দেশ প্রধান উপদেষ্টার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

স্বীকৃত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তি প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা স্বাক্ষরিত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক ২০১৫-২০১৬ অর্থবছরে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তকরণের প্রস্তাবের বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ নির্দেশনা দিয়েছেন।

প্রথম পর্যায়: যেসব ইবতেদায়ি মাদ্রাসা ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮’-এর শর্ত পূরণ করেছে, তাদের এমপিওভুক্ত করা হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের বিস্তারিত প্রতিবেদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয় পর্যায়: ২০১৮ সালের নীতিমালার শর্ত পূরণের ভিত্তিতে অবশিষ্ট মাদ্রাসাগুলিকে জেলা প্রশাসকদের প্রতিবেদন গ্রহণের পর ক্রমে এমপিওভুক্ত করা হবে।

সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলন নামেন ইবতেদায়ি শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে তারা সড়কে নেমেছেন। রাজধানীতে অবস্থান নিয়ে টানা ২৪ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews