1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ইয়ামিন একাদশ চ্যাম্পিয়ন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ইয়ামিন একাদশ চ্যাম্পিয়ন

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৪৭ বার
নিজস্ব প্রতিবেদক 
 তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের শনিবার ফাইনাল খেলায়  শহীদ ইয়ামিন একাদশ ৭৩ রানে  শহীদ ওয়াসিম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।  বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে  অনুষ্ঠিত খেলায় শহীদ ইয়ামিন একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে আফ্রিদি ৫৫ বাইজিদ ২৪ রান করেন । ওয়াসিম একাদশের বোলার শিহাব ১৪ রানে পাঁচটি এবং সাদিক ও রিয়াজুল দুইটি করে উইকেট লাভ করেন । জবাবে ওয়াসিম একাদশ ৩১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান করে ।দলের পক্ষে রসুল ২৫ রান করেন । ইয়ামিন একাদশের ৰোলার আফ্রিদি ও ইয়াসিন তিনটি করে উইকেট দখল করেন। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় আফ্রিদি ।ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত হয় শিহাব। টুর্নামেন্টের শ্রেষ্ঠ ব্যাটসম্যান জিম ।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল । অনুষ্ঠানের সভাপতিত্ত করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন,বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মমিনুর রশিদ শাহিন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক খালেদ মাহমুদ রুবেল, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল , ক্রিকেট প্রশিক্ষক মাহমুদ হাসান রিফাত ,রাশেদ হাসান প্রমুখ । এই টুর্নামেন্টে চারটি দলে ৬০ জন ক্রিকেটার অংশগ্রহণ করে। দলগুলো হল শহীদ ইয়ামিন একাদশ, শহীদ ওয়াসিম একাদশ ,শহীদ মীর মুগ্ধ একাদশ ,শহীদ আবু সাঈদ একাদশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews