1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মাংস ব্যবসায়ীর অন্ডকোষে ছুরিকাঘাত করে দেড় লক্ষ টাকা ছিনতাই  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় মাংস ব্যবসায়ীর অন্ডকোষে ছুরিকাঘাত করে দেড় লক্ষ টাকা ছিনতাই 

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরতলীর ১৪ নং ওয়ার্ডের ছিলিমপুরের গরুর মাংস ব্যবসায়ী আলমগীর হোসেন (৫৫)এর অন্ডোকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা।  রোববার (১৯ অক্টোবর)  রাতে বাড়িতে ফেরার পথে সিলিমপুর পশ্চিম পাড়া গোরস্থানের সামনে এ দুঘটনা ঘটেছে। এতে আলমগীর গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া সত্যতা নিশ্চিত করে জানান, আহত আলমগীর  রাতে ছিলিমপুর পশ্চিম পাড়া গোরস্থানে পৌছা মাত্রই আগে থেকে ওতপেতে থাকা  দুর্বৃত্তরা জঙ্গলের ভেতর থেকে বের হয়ে এসে তার অন্ডকোষে ছুরিকাঘাত করে। তার কাছে থাকা ১ লক্ষ ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই দুর্বৃত্তরা। এতে আলমগীর হোসেন গুরুতর আহত হয়ে পড়ে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে দেন।
ইন্সপেক্টর আরও জানান,  এ ঘটনায় দুবৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews