1. admin@bogurapost.com : admin :
বগুড়া কাহালুতে বৃ্দ্ধ মুদি দোকানিকে নৃশংস ভাবে জবাই করে হত্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া কাহালুতে বৃ্দ্ধ মুদি দোকানিকে নৃশংস ভাবে জবাই করে হত্যা

  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালুতে দুর্বৃত্তরা এক বৃদ্ধ মুদি দোকানিকে নৃশংস ভাবে জবাই করে হত্যা করেছে। গত ২৯ সেপ্টেম্বর রোববার রাতে উপজেলার নারহট্র ইউনিয়নের লহরাপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ গ্রামের মৃত বশারত আলী খান এর ছেলে মোঃ আব্দুল বাছেত( ৬২) প্রতিদিনের ন্যায় বেচা কেনা শেষে নিজ দোকান ঘরে ঘুমিয়ে পড়ে। ৩০ সেপ্টেম্বর ভাের ৫টার দিকে ঐ গ্রামের টুকু মিয়া আব্দুল বাছেতের দোকানে সিগারেট কিনতে গেলে বাছেতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবারকে জানায়। রাতের কোন একসময় দুর্বৃত্তরা তাকে ঐ দোকান ঘরে নৃশংস ভাবে জবাই করে হত্যা করে ফেলে যায়। তার গলায় ফাঁস দেয়া, দুই পায়ের রগ কাটা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাছেতের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় কাহালু – নন্দীগ্রাম থানার সার্কেল বগুড়ার সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে জিঙ্গাসাবাদের জন্য ঐ গ্রাম থেকে হাসান (৩৫) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  শাহীনুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে এখনো কেউ মামলা করতে থানায় আসেনি। উল্লেখ্য যে গত ৫ আগষ্ট মুদি দোকানি বাছেতের দোকানে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews