নিজস্ব প্রতিবেদক
বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে নগরে আনন্দ র্যালি বের হয়। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহীদ খোকন পার্কে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের আয়োজনে নগরের আনন্দ র্যালি বের হয়। প্রধানমন্ত্রী তরেক রহমান গত ২০ এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে এটি দেশের ১৩ তম সিটি কর্পোরেশন হয়। আনন্দ র্যালি পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বায়কারী কেএম খায়রুল বাশারের সভাপতিত্বে ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শো: শোরকানা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির উপদেষ্টা ডা. শাহ মো: শাজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাবেক কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply