1. admin@bogurapost.com : admin :
বগুড়ার পৃথিবী রোলার স্কেটিংয়ে  জোড়া স্বর্ণ পদক অর্জন করে দেশের গৌরব বয়ে আনল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার পৃথিবী রোলার স্কেটিংয়ে  জোড়া স্বর্ণ পদক অর্জন করে দেশের গৌরব বয়ে আনল

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রোলার স্কেটিং ইতিহাসের অন্যতম অধ্যায় আজ রচিত হলো বগুড়ার ছেলে পৃথিবী অর্জন করেছে জোড়া স্বর্ণ পদক। বগুড়ার ছেলে নবিউন ইসলাম পৃথিবী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন।
ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং-এর তত্ত্বাবধানে এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত “বেল্ট অ্যান্ড রোড এশিয়ান রোলার স্কেটিং ইনভাইটেশনাল প্রতিযোগিতা”-তে ৫০০ মিটার +ডি ক্যাটাগরির জুনিয়র এ গ্রুপে বাংলাদেশের প্রতিযোগী বগুড়ার ছেলে নবিউন ইসলাম পৃথিবী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন।
বেল্ট এন্ড রোড’ চায়না-এশিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সাত খেলোয়াড় ও তিনজন কর্মকর্তাসহ ১০ জনের একটি টিম বুধবার(৮ অক্টোবর)  বিকালে চায়নার, জিংঝিয়ান রাজ্যের কারামাইয়ে পৌঁছায়। দীর্ঘ প্রায় ৭ বছর পর আন্তর্জাতিক অঙ্গনে স্কেটিং নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশি স্কেটাররা
দলে ঢাকার বাহিরের একমাত্র প্রতিযোগী হিসাবে প্রথম বারের মতো বগুড়া রোলার স্কেটিং ক্লাবের সদস্য ও করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মো. নবিউন পৃথিবী স্পিড স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। গত ১০ অক্টোবর চুড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক অর্জন করে।
দেশের বাইরে এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে বগুড়ার এই উদিয়মান স্কেটার বলেন, এটি আমার জীবনের প্রথম বিদেশ সফর। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষ সুযোগ ছিল। আমি জুনিয়র এ গ্রুপ থেকে ২টি ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম-৫০০ মিটার স্পিড ও ১০০০ মিটার স্প্রিন্ট রেস। এতে প্রথম স্থান অধিকার করতে পেরে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরও ভালো করে দেশের গৌরব বয়ে আনতে পারি।
নবিউন ইসলাম পৃথিবী বিগত প্রায় ৮ বছর যাবত বগুড়ায় স্কেটিং করছে। তিনি বগুড়া রোলার স্কেটিং কাবের ১নং সদস্য এবং বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রহিতের বড় ছেলে। ইতিমধ্যেই সে স্পিড স্কেটিংয়ে বিগত ২টি জাতীয় ইভেন্টে দ্বিতীয় স্থান (সিলভার মেডেল) অর্জন করতে সক্ষম হয়। এছাড়া রোপ স্কিপিংয়ে তিনি স্কুলভিত্তিক প্রতিযোগিতায় ২০২৫, চলতি বছরে বগুড়া সদর উপজেলা ও জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয়।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু ম্যানেজার জামিল রহমান জানান, দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য পুরো এশিয়াজুড়ে ব্যাপক প্রশংসা ও গৌরবের জন্ম দিয়েছে। বগুড়ার ছেলে নবিউন ইসলাম পৃথিবী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন। পৃথিবী একে একে দুটি স্বর্ণ পদক অর্জন করেছে।
বগুড়া ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক নেতা মোমিনুর রশীদ সাইন জানান, বগুড়ার ছেলে পৃথিবী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের রোলার স্কেটিং ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।  এটি নিঃসন্দেহে দেশের রোলার স্কেটিং ইতিহাসে যা জাতির জন্য এক গর্বের মুহূর্ত।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews