1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে অপহরণ করে মুক্তিপণ আদায় : চক্রের ৩ সদস্য গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার শাজাহানপুরে অপহরণ করে মুক্তিপণ আদায় : চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ ও ১৭ জুন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃক যুবকরা হলো, কামরান মন্ডল শামীম (৩৮), রাকিব মন্ডল (৩২) ও মো. সাকিব (২২)। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ।

জানা গেছে, গত ১১ এপ্রিল মো. মিজানুর রহমান নামের এক ব্যক্তি রানিরহাট এলাকায় অপহরণ, মারধর ও অর্থ লুটের শিকার হন। পরে তিনি শাজাহানপুর থানায় দায়ের করেন।  অভিযোগ অনুযায়ী, তার কাছ থেকে ২৮,৫০০ টাকা, মোবাইল ফোন, বিকাশের মাধ্যমে আরও অর্থ এবং মোটরসাইকেল বন্ধক রেখে ১ লাখ টাকা আদায় করে অপহরণকারীরা।

তদন্তে পুলিশ ১৩ ও ১৭ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে অস্ত্র ও দাঙ্গাসহ চারটি এবং কামরান শামীমের বিরুদ্ধে একটি হত্যা মামলার সংশ্লিষ্টতা রয়েছে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, বাকী  আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews