1. admin@bogurapost.com : admin :
বগুড়ার সাবেক যুবলীগ নেতা, কাউন্সিলর এক ডজ্জন মামলার আসামী মতিন সরকার গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার সাবেক যুবলীগ নেতা, কাউন্সিলর এক ডজ্জন মামলার আসামী মতিন সরকার গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৭৩ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর, হত্যাসহ এক ডজ্জন মামলার  আসামী আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি ইকবাল বাহার।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে এগারো টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, ‘গ্রেপ্তার আব্দুল মতিন সরকারকে আজ রোববার  আদালতে পাঠানো হবে।
উল্লেখ, মতিন সরকারের ছোট দুই ভাই বহুল আলোচিত তুফান সরকার ও সোহাগ সরকার বিভিন্ন মামলায় সম্প্রতিকালে গ্রেপ্তার হয়ে কারাগারে আছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews