1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট শুরু কাল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট শুরু কাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৪২১ বার
নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কাল শুক্রবার বিকেলে বগুড়া শহরের করোনেশন স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা বিএনপির দলীয় কাযালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন,  বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি আরও বলেন, দেশের যুব সমাজকে মাদক থেকে রক্ষায় এবং দলীয় নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখতে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দুলু বর্তমান অবৈধ সরকারের পতন এবং ঘোষিত বাজেট নিয়ে সমালোচনা করে বলেন, সরকারের লোকজন দেশ থেকে শত কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাচ্ছে, সেই টাকাগুলো দায়ভার পড়ছে এদেশের সাধারণ মানুষের ঘাড়ে।
এসময় উপস্থিত ছিলেন,  বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সহ সভাপতি আহসানুল তৈয়ব জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া উকিল বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল  বাছেদ, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের নির্বাহী সদস্য, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন মেরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews