বগুড়ায় চিকিৎসাধীন হাতকড়া পরা অবস্থায় ছিনতাই মামলার আসামীশাহাদত হোসেন কলম (৩৫) পলাতক। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলম পালিয়ে যায়। কলম জেলার আদমদিঘী উপজেলার ছাতিয়ান এলাকার আব্দুস সালাম খোকার ছেলে। হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হারুন অর রশীদ সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ১৪ জানুয়ারী রাত সাড়ে ১০ টার দিকে জয়পুহাট জেলার আক্কেলপুর থানার সীমান্ত এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক ছিনতাইকে এলাকাবাসী আটক করে আক্কেলপুর থানায় হস্তান্তর করে। ওখান থেকে কলম ও রাজু পালোয়ান (৩৪) পালিয়ে আসলে আদমদিঘী থানার সীমান্ত এলাকায় ছিনতাইকারী সন্দেহে এলাকাবাসী মারপিট করে গুরুতর জখম করে। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে আদমদিঘী থানার পুলিশ উক্ত শাহাদাত হোসেন কলমসহ দুই জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল ভর্তি করে। চিকিৎসাধীন হ্যান্ডক্যাপ পরা অবস্থায় বৃহস্পতিবার দুপুরে পালিয়ে যায়।
আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বগুড়া শজিমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত হোসেন কলম টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে গেছে। ছিনতাইয়ের ঘটনায় আক্কেলপুর থানায় শাহাদাত হোসেন কলমসহ তিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক কলমকে পুনরায় গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Leave a Reply