নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন।
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক নেতা মমিনুর রশীদ সাইন, জেলার সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষক বৃন্দ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ফুটবল খেলায় গাবতলী উপজেলা বালক দল এবং সোনাতলা বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply