1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার

নিজস্ব প্রতিবেদক

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে।

সোমবার সকালে সাড়ে ১০টায় শহীদ চান্দু ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার এবং ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর সহযোগীতায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় জেলা পুলিশ সুপার জিদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল এবং জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য রিতু মণি, ক্রীড়া সংগঠক সাজেদুল ইসলাম রবি, খালেদ মাহমুদ রুবেল, জেলা ট্রাফিক পুলিশের টিআই খালেকুজ্জামান, সাংবাদিক নেতা মমিনুর রশিদ শাইন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন খেলাধুলা শুরু হবে। ইউনিয়ন চ্যাম্পিয়ন দল খেলবে থানায়। থানা চ্যাম্পিয়ন খেলবে জেলায়, জেলা চ্যাম্পিয়ন খেলবে বিভাগে এবং বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ।সোমবার শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব চলবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews