বগুড়ায় ছোট ভাই এর স্ত্রী ও ছেলের মারপিটে দুলু প্রামানিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত। তিনি বগুড়া পৌর এলাকার ডাকুরচক মধ্যপাড়ার মহল্লার মৃত অফির উদ্দিনের ছেলে। রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, বাড়ির পানি নিস্কাশনের ড্রেন নির্মান নিয়ে ছোট ভাই বাবলু প্রামানিকের সাথে বিরোধ চলছিল বড় ভাই দুলু প্রামানিকের। গত ২০ জানুয়ারী দুপুরে বিরোধের জের ধরে বাবলু প্রামাণিকের স্ত্রী মোরশেদা বেগম ও ছেলে ইমরান প্রামানিক দুলু প্রামানিককে মারধর করে। এক পর্যায় তিনি ড্রেনে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান।
ওসি বলেন, দুলু প্রামানিকের মৃত্যুর সংবাদ পেয়ে তার ছোট ভাই বাবলু প্রামানিক বাড়িতে তালা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায় থানায় হত্যা মামলা হবে।
Leave a Reply