1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মনোনয়নপত্র বাতিল, ঢাকায় বৈধতা পেলেন মান্না - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় মনোনয়নপত্র বাতিল, ঢাকায় বৈধতা পেলেন মান্না

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র। একই হলফনামায় বগুড়া-২ আসনে জমা দেওয়া তার মনোনয়নপত্র গতকাল বাতিল করে দেন রির্টার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) ঢাকায় মনোনয়নপত্র বৈধতা পাওয়ার পর মাহমুদুর রহমান মান্না বলেন, বগুড়ায় প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল করব। প্রার্থিতা বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়। তাদের সহায়তা করাই মূল কাজ।

এর আগে, বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়। যার মধ্যে ফৌজদারি মামলার কোনো তথ্য না দেওয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের একদিন পর স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করার কথা বলা হয়।

বিএনপি যখন যুগপৎ আন্দোলনে ছিল, তখন শরিক হিসেবে ছিল নাগরিক ঐক্য। এমন অবস্থায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসনে সমর্থন দেয় বিএনপি। কিন্তু ঢাকা-১৮ আসনেও তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে ভোট করার বিষয়টি একান্তই ব্যক্তিগত বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews