1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মহাস্থানগড়ের প্রত্নস্থল পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় মহাস্থানগড়ের প্রত্নস্থল পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৮৪ বার

নিজস্ব প্রতিবেদক

ইতিহাস ও ঐতিহ্যের আড়াই হাজার বছরের পুরোনো জনপদ প্রাচীন পুরার্কীতি পুণ্ড্রনগরী বগুড়ার মহাস্থানগড় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে তিনি মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শনে আসেন। এসময় রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন এসময় মহাস্থানগড়ের পুরাকীর্তি খননে ফ্রান্সের চলমান কার্যক্রম পরিদর্শন ছাড়াও মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, বৈরাগীর ভিটা, প্রত্নস্থল জাহাজঘাটা, গোবিন্দ ভিটা, মানকালির মন্দির, শাহ সুলতান (বলখী) মাজার, বেহুলা-লখিন্দরের বাসরঘরখ্যাত গোকুল মেধ, ভাসুবিহার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সচিব গুইলাউম ডেসমন্টস, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের সাংস্কৃতিক অ্যাটাশে মিঃ ব্যাপটিস্ট লেব্রেট, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের ডেপুটি ডাইরেক্ট কোলিন রিফ্র্যাঙ্ক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদা সুলতানা, শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান, কস্টোডিয়ান রাজিয়া সুলতানা প্রমুখ।

মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা জানান, ফরাসি রাষ্ট্রদূত মহাস্থানগড়ের পুরাকীর্তি খননে ফ্রান্সের চলমান কার্যক্রম পরিদর্শনের জন্য এখানে এসেছেন। পরে গুরুত্বপূর্ন পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

উল্লেখ, মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews