নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন পালিয়ে থাকা মোঃ জুয়েল (৩৪) কে গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার দিনগত রাত ৩ টার দিকে শহরতলীর মাটিডালি এলাকা থেকে তাকে আটক করেছে। গ্রেফতারকৃত জুয়েল দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর মাঠপাড়ার আব্দুল গফুরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সহকারী পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার জেলার সদর থানাধীন মাটিডালি এলাকায় পাঁচবিবি থানার মামলার ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ(১)(খ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জুয়েল অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাত ০৩ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া মাটিডালি এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জুয়েল কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply