বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হুমকি দিয়েছে অজ্ঞাক দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠেই বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়েছেন পরিবার ও এলাকাবাসীর।
সমন্বয়ক আহসান হাবীব সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। সে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আহসান হাবিব সায়েম বলেন, গতকাল রাতে কোন এক সময় আমার বাড়ির ঘরের দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানায়। আমি আমার শোয়ার ঘরের দেয়ালে লেখাটি দেখতে পাই। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে পড়েছি। পরিবারের সাথে পরামর্শ নিয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।
সায়েম আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরা পায়তারা এসব করতে পারে।চালাছে। আজ এটি আমার বাসায় আমার রুমের পাশেই লিখেছে। আজ আমাকে হুমকি দিয়েছে কাল আমার অন্য ভাইয়ের বাসায় লেখবে ও হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারে দাবি জানাচ্ছি।
বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, আহসান হাবিব সায়েমের বাড়ির দেওয়ালের লেখার
বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আতংকের। ২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। সায়েমকে আইনগত পদক্ষেপ নিতে আমি পরামর্শ দিয়েছি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, সায়েমের বাড়ির ঘরের দেওয়কলের লেখার ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply