1. admin@bogurapost.com : admin :
বাংলাদেশ সমাচার গুনীজন সন্মাননা পেলেন মমিন রশীদ শাইন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাংলাদেশ সমাচার গুনীজন সন্মাননা পেলেন মমিন রশীদ শাইন

  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার

বিশেষ প্রতিনিধি

দেশের শীর্ষ জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর গৌরবোজ্জ্বল সফল পথচলা দশ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার (২২ নভেম্বর ২০২৫) রাজধানীর কাকরাইলে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন (২য় তলা), আইডিইবি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। উৎসবমুখর এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন জেলা–উপজেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে কৃতী প্রতিনিধি ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়েছেন—বাংলাদেশ সমাচারের উপদেষ্টা সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশিদ শাইন। তিনি তৃনমুল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং পেশাদার সাংবাদিক তৈরীতে অনবদ্য ভুমিকা রেখে চলেছেন। তার সাংগঠনিক দক্ষতা দিয়ে।

দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে। দুই পর্বে আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, কৃতী সাংবাদিক ও গুণীজন সম্মাননা এবং বিশেষ আয়োজন। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোবায়দা বেগম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান, Sea Shell Group-এর স্বত্বাধিকারী ও চেয়ারম্যান মো. আমান উল্ল্যা, অপকার-এর নির্বাহী পরিচালক রোটারিয়ান মো. আলমগীর পিএইচএফ, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর কো–ফাউন্ডার অঞ্জন মল্লিক এফসিএ এবং কথাশিল্পী ও সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান।

সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান বলেন, “গত এক দশকে পাঠক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও ভালোবাসায় বাংলাদেশ সমাচার দেশের গণমাধ্যমে সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। সুসমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা অব্যাহত রাখবো।”

প্রধান অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “দশ বছরের পথচলা একটি অর্জন। সংবাদপত্রের মূল শক্তি হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। গণতান্ত্রিক বাংলাদেশের অভিযাত্রায় গণমাধ্যম আরও শক্তিশালী ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের অগ্রগণ্য ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয় এবং প্রকাশিত হয় ৪৪ পৃষ্ঠার বিশেষ সংখ্যা।
দিনজুড়ে শিল্পপতি, গবেষক, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews