ইরানে অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশীপ ও ভারতে নারী বিশ্বকাপ- ২০২৫ কাবাডিতে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নারী কাবাডি দল গঠনের জন্য আবাসিক ক্যাম্পে ডাক পেছেন বগুড়ার মেয়ে ইসরাত জাহান সাদিকা ও আছমিতা আক্তার ঐশী। ইসরাত জাহান সাদিকা বর্তমানে আউটসোর্সিংয়ে বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দলের হয়ে খেলছেন। আছমিতা আক্তার ঐশী বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজে এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত। ১০ জানুয়ারি শুক্রবার তারা আবাসিক ক্যাম্পে যোগদান করেছেন।
সাদিকা বগুড়া শহরের বৃন্দাবন উত্তর পাড়ার আব্দুল কাদের রনির মেয়ে ও ঐশী বগুড়া শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার আতাউর রহমানের মেয়ে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০-২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইরানে নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশীপ এবং মার্চে ভারতে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে। নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ ও নারী বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ নারী কাবাডি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট দুটিতে ভালো ফলাফলের লক্ষ্যে আগামী ১০ জানুয়ারি ২০২৫ হতে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নারী কাবাডি দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। সেখানে তাদের যোগ দিতে বলা হয়েছে।
কাবাডি ফেডারেশনের এ্যাড হক (আহ্বায়ক) কমিটি দেশের কাবাডির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সাদিকা ও ঐশীর সাথে কথা বলে জানা যায়, তাদের দুইজনের ইচ্ছা ছিল জাতীয় দলের হয়ে খেলার, সেই স্বপ্ন ইনশাহ্আল্লাহ পূরণ হতে যাচ্ছে। তারা বর্তমানে এত খুশি যে অনুভুতি প্রকাশ করার মত নয়। আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করে।
Leave a Reply