1. admin@bogurapost.com : admin :
মন্ত্রিসভায় অনুমোদন, আইনে পরিণত হচ্ছে ২ অধ্যাদেশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মন্ত্রিসভায় অনুমোদন, আইনে পরিণত হচ্ছে ২ অধ্যাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২০৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫’ আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সংবিধানের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী কোনো অর্থবছরে অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হলে বা নির্ধারিত সীমার বেশি ব্যয় হলে সম্পূরক আর্থিক বিবৃতি জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়। তবে সংসদ ভেঙে দেওয়ায় নির্ধারিত সময়ে তা উপস্থাপন সম্ভব হয়নি।

নাসিমুল গনি বলেন, এ অবস্থায় সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে, যা এখন আইনে রূপ দিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫’ আইনে পরিণত করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

সংবিধানের ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি অর্থবছরের আয়-ব্যয়ের বার্ষিক আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপন করার কথা থাকলেও সংসদ না থাকায় সেটিও সম্ভব হয়নি। একই কারণে ৯৩ অনুচ্ছেদের অধীনে অধ্যাদেশ জারি করা হয়, যা এখন আইনে পরিণত করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews