1. admin@bogurapost.com : admin :
মেঘনায় ট্রলারডুবি: একজনের মরদেহ উদ্ধার, ৬ জন নিখোঁজ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

মেঘনায় ট্রলারডুবি: একজনের মরদেহ উদ্ধার, ৬ জন নিখোঁজ

  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৮৮ বার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন দুই পুলিশ সদস্যসহ ৬ জন।

শনিবার বিকেলে হাতিয়ার হরণী ইউনিয়নের করিম বাজার ঘাটের সন্নিকটে ডুবার চর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা জানান, দুপুর ২টার দিকে হাতিয়ার ভাসানচর থেকে ৩ পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে ট্রলারটি করিমবাজার থেকে আধা কিলোমিটার দূরত্বে ডুবারচর নামক স্থানে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে ডুবে যায়। তাৎক্ষণিক বিষয়টি নৌবাহিনী ও কোস্ট গার্ডকে জানানো হয়।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৩ যাত্রীকে পাশের ট্রলারগুলো উদ্ধার করেছে। তাদের মধ্যে একজনের মরদেহ পাওয়া গেছে।

নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌপুলিশ উদ্ধার কাজ পরিচালনা করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews