1. admin@bogurapost.com : admin :
রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২ বিচারপতির সাক্ষাৎ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২ বিচারপতির সাক্ষাৎ

  • আপডেট সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতির সঙ্গে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি এই দুই বিচারপতিকে অভিনন্দন জানান। পাশাপাশি তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী দেশের রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে গত ২৪ মার্চ নিয়োগ দেন। ঐ দিন দুই বিচারপতির নিয়োগ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

নিয়োগপ্রাপ্তির পরের দিন গত ২৫ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচারপতিদের শপথ পাঠ করান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews