নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লক্ষীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৫) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০)। তারা পরস্পরের চাচাতো ভাই।
দীর্ঘদিন ধরে জমি নিয়ে ইয়াছিন আলীর সাথে তার চাচা রেজাউলের বিরোধ চলছিল। সোমবার সকালে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চাচার ছেলে রাহাত মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইয়াছিন আলীকে ঘটনাস্থলেই হত্যা করে। সংঘর্ষে গুরুতর আহত সুমন মোল্লাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় রিদয় নামে আরও এক যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাহাত মণ্ডলকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুজ্জামান শাহীন জানান, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply