1. admin@bogurapost.com : admin :
একুশের প্রথম প্রহরে বগুড়ার নতুন শহীদ মিনারে মানুষের ঢল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

একুশের প্রথম প্রহরে বগুড়ার নতুন শহীদ মিনারে মানুষের ঢল

  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার
নিজস্ব প্রতিবেদক

একুশের প্রথম প্রহরে বগুড়ার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছিল বিভিন্ন স্তরের মানুষের। শহীদ খোকন পৌর শিশু উদ্যানে রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসক হোসনা আফরোজা ফুল দিয়ে সর্বপ্রথম শ্রদ্ধা জানান নতুন নির্মিত শহীদ মিনারে।

নানান বিতর্ক থাকায় পুরোনো শহীদ মিনারটি গত বছর ভেঙে ফেলা হয়। এরপর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মাণ শুরু হয় নতুন শহীদ মিনারের। এমন শহীদ মিনারে দাবি ছিল বগুড়াবাসীর দীর্ঘদিনের।

এদিকে নতুন শহীদ মিনার দেখতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার পর থেকে শহীদ খোকন পৌর শিশু উদ্যানে আসতে শুরু করে সাধারণ জনতা। তারা শহীদ মিনার চত্বরে আয়োজিত বইমেলাতে ঘুরে এবং নবনির্মিত শহীদ মিনারের সাথে ছবি তুলে প্রহরের জন্য অপেক্ষা করছিল।

প্রথম প্রহরে জেলা প্রশাসক হোসনা আফরোজা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জেলা পুলিশ বগুড়া পৌরসভা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং শ্রেণিপেশার মানুষ একে একে শ্রদ্ধা জানান নবনিমিত এই শহীদ মিনারের বেদিতে।  বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্নের  কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার পেয়ে উচ্ছ্বসিত।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews