1. admin@bogurapost.com : admin :
কোকোর মৃত্যু বার্ষিকীতে বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের মাঝে শীতবস্ত্র বিতরন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কোকোর মৃত্যু বার্ষিকীতে বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের মাঝে শীতবস্ত্র বিতরন

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার

নিজস্ব প্রতিবেদক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রিড়া সংগঠন মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডম্যানদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বিকালে ৫টায় স্টেডিয়ামে মাঠে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশীদ শাইনে ব্যক্তিগত উদ্যোগে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো মাত্র ৬ মাসের মধ্যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে ফ্লাড লাইট সুবিধাসহ আধুনিক ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করে। পাশাপাশি ইনডোর ফ্যাসিলিটিজ তৈরি করে খেলোয়াড়দের সারা মওসুমই অনুশীলনের মধ্যে রাখার পরিকল্পনাও তার। ভবিষ্যতে এখানে ক্রিড়া কমপ্লেক্স তৈরী হবে তখন বগুড়া থেকে আরো খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলে খেলবে। শীতবস্ত্র বিতরণ শেষে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেতার কনমা করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, সিনিয়র সাংবাদিক রেজাউল হক বাবু, বজলুর রশীদ সুইট, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সানাউল হক শুভ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আল-আমিন, সাংবাদিক আবু মুসা প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews