1. admin@bogurapost.com : admin :
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে পাবনা দলকে পরাজিত করে বগুড়া জেলা ফুটবল দল তৃতীয় রাউন্ডে উন্নীত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে পাবনা দলকে পরাজিত করে বগুড়া জেলা ফুটবল দল তৃতীয় রাউন্ডে উন্নীত

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের রবিবার বগুড়া ভেনুর খেলায় পাবনা জেলা ফুটবল দলকে ৩-১ গোলে পরাজিত করে স্বাগতিক বগুড়া জেলা ফুটবল দল তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।
ডিএফএ ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় বগুড়া জেলা দলের পক্ষে প্রধমার্ধের ১৩মিনিটের সময় ১০ নম্বর জার্সিধারী মঈন একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যান, বগুড়া জেলা দলের পক্ষে ২য় গোল করেন আল আমিন ও ৩য় গোল করেন শান্ত। পাবনার পক্ষে একমাত্র গোল করেন শিমুল। প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন,বগুড়ার ক্রীড়াঙ্গন অত্যন্ত সম্বৃদ্ধ বগুড়ার খেলোয়াড়দের পাশে থেকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সব সময় কাজ করে যাবে । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস।
বগুড়া ডিএফের ভারপ্রাপ্ত  কর্মকর্তা খাজা আবু হায়াত হিরুৱ সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন, সদস্য মমিনুর রশিদ শাহিন , ক্রীড়া সংগঠক মাকসুদুল আলম বুলবুল, শহিদুল ইসলাম স্বপন, আতিক প্রমুখ। বগুড়া দলের গোলকিপার রাকিবকে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা ।
খেলা পরিচালনা করেন নাজমুল হুদা,সহকারী রফিক হাসান, টিআই সামি, চতুর্থ রেফারী সোহাগ আলী। ধারাভাষ্যে ছিলেন শ্রাবন আহম্মেদ মজনু।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews