1. admin@bogurapost.com : admin :
ডাকসু নির্বাচনে ২৮ পদে কে কোনটিতে জিতলেন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ডাকসু নির্বাচনে ২৮ পদে কে কোনটিতে জিতলেন

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৯ বার
বগুড়াপোস্ট ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ১২টি সম্পাদকীয় পদ পেয়েছেন তারা। ১৩টি সদস্য পদের মধ্যে ১১টিই পেয়েছেন তারা। বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন।

এক নজরে দেখে নেওয়া যাক কোন পদে কে জিতলেন:

সহ-সভাপতি (ভিপি): মো. আবু সাদিক (সাদিক কায়েম) (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১৪ হাজার ৪২।

সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ হোসেন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১০ হাজার ৭৯৪।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মুহা. মহিউদ্দীন খান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৭২।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৩১।

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৯২০।

আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৭০৬।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৭৮২।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. ইকবাল হায়দার (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৮৩৩।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৭৮।

ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৭ হাজার ২৫৫।

ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৬১।

সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৬০৮।

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৩৮।

মানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৪৭।

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: মো. মাজহারুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৩৪৪।

কার্যনির্বাহী সদস্য:

সাবিকুন নাহার তামান্না (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১০ হাজার ৮৪

সর্ব মিত্র চাকমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৮ হাজার ৯৮৮

ইমরান হোসাইন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৬ হাজার ২৫৬

মোছা. আফসানা আক্তার (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৭

তাজিনুর রহমান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ৬৯০

রায়হান উদ্দীন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ৮২

মো. মিফতাহুল হোসাইন আল মারুফ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ১৫

আনাস ইবনে মুনির (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ১৫

হেমা চাকমা (প্রতিরোধ পর্ষদ)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৯০৮

মো. বেলাল হোসেন অপু (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৮৬৫

মো. রাইসুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৫৩৫

মো. শাহিনুর রহমান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৩৯০

উম্মা উসওয়াতুন রাফিয়া (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ৪ হাজার ২০৯

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews