বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর অষ্টম শ্রেণীর আর্চারি ক্যাডেট সাংবাদিক পুত্র ইমতিয়াজ আমিন ফাতেমী ফুয়াদ নাটোরের গুরুদাসপুরের খুবজীপুর স্কুল মাঠে তারুণ্যের উৎসবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন আয়োজিত আর্চারি রিকার্ভ পুরুষ গ্রুপের টুর্নামেন্টে রৌপ্য পদক লাভ করেছে। ২৪ জানুয়ারি অনুষ্ঠিত ঐ টুর্নামেন্টে বিকেএসপির আরেক ক্যাডেট মো: সাইফুল ইসলাম স্বর্ণ পদক লাভ করেন। এর আগেও ফুয়াদ গত ২০২৪ সালেও বোঞ্চ পদক পেয়েছিল।
ফুয়াদ বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড এর সবুজবাগ এলাকার অধিবাসী ও দৈনিক সকলের খবর পত্রিকার বার্তা সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান কোয়েল ও গৃহিণী ফাতেমাতুজ জহুরার ছোট ছেলে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবুদ্দিন আহম্মেদ চপল বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ।
ইমতিয়াজ আমিন ফাতেমী ফুয়াদ জানান, আগামী দিনে আরও ভালো করার চেস্টা করব। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো খেলে স্বাক্ষর রাখতে চাই। সেজন্য সকলের দোয়া কামনা করছি।
ফুয়াদের পিতা অধ্যাপক মোঃ আমিনুর রহমান কোয়েল জানান, বয়সে ছোট্ট ফুয়াদ। সে গত ২০২৪ সালেও বোঞ্চ পদক পেয়েছিল। ফুয়াদ বগুড়ার উদীয়মান কিশোর খেলোয়াড়। আগামীদিনে আরও ভালো খেলা উপহার দিয়ে বগুড়াবাসীর মুখ উজ্জ্বল করবে সেই আশা করছি। সকলের নিকট ফুয়াদের জন্য দোয়া কামনা করছি।
Leave a Reply