1. admin@bogurapost.com : admin :
নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে এনসিএল টি-২০ কাল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে এনসিএল টি-২০ কাল

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭০ বার
নিজস্ব প্রতিবেদক 
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট সহ জাতীয় ক্রিকেট থেকে দূরে থাকা উত্তরাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক মানের ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আবারও নতুন সাজে ফিরছে। আসন্ন জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) টি-২০ টুর্নামেন্টকে সামনে রেখে এই ঐতিহাসিক মাঠে চলছে ব্যাপক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ।এ স্টেডিয়ামে দীর্ঘদিন পর জাতীয় ক্রিকেট লীগ কাল রোববার থেকে শুরু হবে।
২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনের মাধ্যমে আলোচনায় আসে এই ভেন্যু। এরপর ২০০৬ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের কয়েকটি ম্যাচ আয়োজনের মাধ্যমে দেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ গুরুত্ব পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। শুধু তাই নয়, এ মাঠে ঘরোয়া ক্রিকেটের অনেক স্মরণীয় লড়াইও অনুষ্ঠিত হয়েছে। তবে দীর্ঘ সময় আন্তর্জাতিক খেলা না হওয়ায় ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে এই ক্রিকেট ভেনুটি।
২০২৫ এর এনসিএল টি-২০ উপলক্ষে আবারও নতুন প্রাণ পাচ্ছে স্টেডিয়ামটি। মাঠের আউটফিল্ড সমতল করা, পিচ সংস্কার ও উন্নত মানের কভার বসানোর কাজ চলছে। খেলোয়াড়দের জন্য আধুনিক ড্রেসিং রুম, জিমনেসিয়াম ও রেস্ট রুম প্রস্তুত করা হচ্ছে। গ্যালারির সিট মেরামত, ভিআইপি গ্যালারি উন্নয়ন এবং আলোকসজ্জা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে প্রেস বক্স ও মিডিয়া সেন্টারেও আনা হচ্ছে আধুনিক পরিবর্তন।
বগুড়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে বড়ধরনের সুখবর। দীর্ঘদিন পর স্টেডিয়ামটি আবারও সরব হতে যাচ্ছে ক্রিকেটের উচ্ছ্বাসে। স্থানীয় ক্রীড়ামহল মনে করছে, এই সংস্কারের মধ্য দিয়ে শুধু এনসিএল টি-২০ নয়, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে এখানে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। এতে উত্তরাঞ্চলের ক্রিকেট চর্চা আরও প্রসারিত হবে।
ক্রিকেটপ্রেমীরা বিশ্বাস করেন, শহীদ চান্দু স্টেডিয়ামের এই নবজাগরণ একদিকে যেমন ঘরোয়া ক্রিকেটকে আরও বেগবান করবে, তেমনি উত্তরাঞ্চলের ক্রিকেটপ্রেমীদের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বপ্নও আবারও বাস্তবায়িত হতে পারে।
 ক্রিকেটের পাশাপাশি ফুটবল ও অন্যান্য খেলাধুলার আয়োজনের জন্যও মাঠটি ব্যবহার করা যাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়া মহল।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য, মমিনুর  রশিদ শাইন জানান, অবহেলিত এই ক্রিকেট ষ্টেডিয়ামে আবারো নতুন ভাবে বিসিবি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করছে ২০০৬ সালে এই মাঠে শ্রীলংকাকে হারিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিগত সময়ে বিসিবি এই মাঠে কোন বড় ধরনের ক্রিকেট আয়োজন করেনি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews