1. admin@bogurapost.com : admin :
ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ উন্নীত বগুড়া - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ উন্নীত বগুড়া

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৩৫ বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে টানা তিন ম্যাচ জিতে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ উন্নীত হয়েছে বগুড়া জেলা দল। শুক্রবার মাদারীপুর আসমত আলী ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী বাগেরহাট জেলা দলকে এক উইকেটে হারিয়ে এই গৌরব অর্জন করে। টসে জিতে বাগেরহাট জেলা ক্রিকেট দল প্রথমে ব্যাট করে ৪৬ দশকি ৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৬৬ রান করে। দলের হয়ে মোস্তফা আকন ৩৪ এবং নুরুল হাসান ২৮ রান করেন। বগুড়া জেলা দলের মিথুন ৩টি, আবির ও এমরান ২টি করে এবং সাইদুল, মারুফ ও আল-আমিন ১টি করে উইকেট শিকার করেন। ১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে বগুড়া জেলা দল ৪ ওভার ৩ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রবিউস সানি। এছাড়া আহাত ২৩, জুবেরি ২২, মারুফ ও পাপ্পু ২১ রান করেন। বাগেরহাট দলের নুরুল হাসান ৩টি, মাহমুদুল, শাহিন ও মোস্তফা ২টি করে উইকেট লাভ করেন।

বগুড়া জেলা দলের মিথুন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে বগুড়া জেলা দল মাদারিপুর ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে বিসিবির টায়ার-১ এ উন্নীত হলো। বগুড়া জেলা দলের বিজয়ে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews