1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশের জয় - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশের জয়

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪০৭ বার

নিজস্ব প্রতিবেদক 

তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের বুধবার এর খেলায় শহীদ ওয়াসিম একাদশ ৯ রানে শহীদ আবু সাঈদ একাদশকে পরাজিত করেছে। বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহীদ ওয়াসিম একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রবিউল ৪১ ,স্বপ্ন ৪১এবং সামি ৪০ রান করেন। শহীদ আবু সাঈদ একাদশের বোলার বিপুল ও সাদাত ২টি করে উইকেট লাভ করে। জবাবে শহীদ আবু সাঈদ একাদশ ৪৬ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ।দলের পক্ষে সাদাত ৪৭ এবং তৌফিক ২৯ রান করেন। ওয়াসিম একাদশের বোলার নাফিস ও শিহাব দুইটি করে এবং স্বপ্ন এক উইকেট লাভ করে ।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শহীদ ওয়াসিম একাদশের স্বপ্ন। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশিদ শাহিন । এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক খালেদ মাহমুদ রুবেল, ক্রিকেট প্রশিক্ষক রিফাত হাসান ,রাশেদ হাসান প্রমুখ । খেলায় আম্পায়ার ছিলেন মিথুন ও পাপ্পু।
বৃহস্পতিবারের খেলা শহীদ মীর মুগ্ধ একাদশ বনাম শহীদ ইয়ামিন একাদশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews