1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙ্গে ২৯ লাখ টাকা চুরি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙ্গে ২৯ লাখ টাকা চুরি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৩৫ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপ শাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোন এক সময়ে শহরতলীর মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপ শাখায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  সাইহান ওলিউল্লাহ।
ব্যাংকে এই উপ শাখায় ম্যানেজারসহ ২ কর্মকর্তা আর দুই কর্মচারী মিলে চারজন এখানে কর্মরত। তবে ব্যাংকের এই উপ শাখায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে পুলিশ জানিয়েছে।
ওসি সাইহান ওলিউল্লাহ  জানান, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে কর্মকর্তারা চলে যায় । আজ বৃহস্পতিবার সকালে কমকর্তারা শাখায় এসে দেখে সিন্দুক ভাঙ্গা। ভেতরে টাকা নেই। তখন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। তবে মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের উপর তলায় এ শাখা থাকলেও রাতে কোন নৈশ্য প্রহরী ছিল না।  এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। এঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
উল্লেখ, গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews