নিজস্ব প্রতিবেদক
বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পালানোর পর গ্রেফতারকৃত প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বেলা ১১ টায় বগুড়া সিনিয়র চীফ জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে আবেদন শুনানি শেষে বিচারক মোঃ মুমিন হাসান ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রিমান্ড প্রাপ্তরা হলো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী স্কুল ছাত্র নাঈম হত্যা মামলার আসামী জেলার কাহালু পৌর মেয়র ও বিএনপি নেতা আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (৩১)( কয়েদি নং ৩৬৮৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু( কয়েদি নং ৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন( কয়েদি নং- ৫১০৫), এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ( কয়েদি নং- ৪২৫২) ।
বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, কারাগার থেকে পালাতক ৪ কয়েদীর প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক সুজন মিয়া ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে রশির মাধ্যমে তারা পলায়ন করেন৷ পরে পুলিশ রাতে ৪ টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
পরে ৪ কয়েদিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ
ঘটনায় কারা কতৃপক্ষ ও জেলা প্রশাসনের কার্যালয় থেকে এডিএমকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply