কাহালু ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী কাজী আব্দুর রশিদ (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বৃহস্পতিবার বিকেল ৪ টায় তিনি কাহালু দরগাহাট রোডে চারমাথা এলাকায় অবস্থিত স্টার বিল্ডিং এ ভাড়া বাসায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরে নানা জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে রাজনৈতিক শুভানুধ্যায়ী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ৫ জুলাই শুক্রবার সকাল ১০ টায় কাহালু সদর ইউনিয়নের মহেশপুর গ্রামে তাঁর নিজ বাসভবনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মরহুম কাজী আব্দুর রশিদ মহেশপুর গ্রামের মৃত লজাবর কাজীর ছেলে। তিনি কাহালু বাজারে ধান চালের কমিশন ব্যবসা ও মৎস্য ব্যবসার পাশা পাশি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কাহালু উপজেলা বিএনপিতে সক্রীয় ভাবে নেতৃত্ব দিয়েছেন। এক সময় তিনি উপজেলা বিএনপির আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বগুড়া – ৪ কাহালু – নন্দীগ্রাম এলাকার বিএনপি দলীয় সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ,খ,ম তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া,উপজেলা ছাত্র দলের সভাপতি মুরাদ হোসেন মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ বিএনপি ও এর অঙ সহযোগি সংগঠনের নেতাকর্মীগন গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply