1. admin@bogurapost.com : admin :
বগুড়া ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’ এর উদ্বোধন হয়েছ। মঙ্গলবার সকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা টুর্ণামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ক্রীড়া সংগঠক আব্দুস ছালাম তুহিন, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবিসহ ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারবৃন্দ।

প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন শেষে উদ্বোধনী খেলায় অংশগ্রহনকারী দুই দলের ক্রিকেটারদের সাথে পরিচিত হন। উদ্বোধনী খেলায় গাবতলী টাইগার্সের বনাম এ জেড স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বীতা করছে। দিনের অপর খেলায় মুখোমুখী হবে সুত্রাপুর কিংস বনাম হেলথ সিটি ইলেভেন স্টার। টুর্ণামেন্টে মোট ১৮টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহন করবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। নকআউট পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনালের তারিখ নির্ধারণ করা হবে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি’র পাশাপাশি নগদ ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। প্রতিটি দলে ২জন বহিরাগত খেলোয়াড় অংশ নিতে পারবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews