বগুড়া জেলা প্রতিনিধি
মহাস্থান হযরত শাহ সুলতান বাউল একাডেমীর পক্ষ থেকে শুক্রবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি একাডেমীর আহ্বায়ক, সমাজসেবক আজিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, শামসের নূর খোকন, খোকন প্রধান, সায়েদ আলী, দেলোয়ার হোসেন বুধা, বিশিষ্ট মাছ ব্যবসায়ী খোকন প্রমূখ।
এসময় প্রধান অতিথি আজিজুল হক বলেন , আমাদের সময়ে যারা মহাস্থান এলাকা নেতৃত্ব দিয়েছিল তারা আমাদের হাতে মাদকদ্রব্য তুলে দিয়েছিল তৎকালীন সময় আমরা পড়ালেখা করতে পারি নাই। এখন আমি আর নষ্ট হতে দিব না তাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করে গড়ে তুলতে চাই এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply