1. admin@bogurapost.com : admin :
শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃ্ত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকে বেশ কয়েকটি পদের জন্য নাম চূড়ান্ত করেছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম।

তবে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews