1. admin@bogurapost.com : admin :
জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা বগুড়া অঞ্চলের ফাইনাল অনুষ্ঠিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা বগুড়া অঞ্চলের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুইদিনব্যাপী অনুর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার ফাইনাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে বগুড়াকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পঞ্চগড় জেলা।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি এম ইমরুল কায়েস। সভাপতিত্ব করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, সহসভাপতি মাসুদুল আলম মাসুদ, সাধারন সম্পাদক বিমল ঘোষ ভুলু, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন, আয়োজক কমিটির সম্পাদক সোহেল রানা লিংকন, সদস্য আমিরুল হোসেন আপন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews