1. admin@bogurapost.com : admin :
ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে  টানা ২য় ম্যাচ জিতলো বগুড়া - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে  টানা ২য় ম্যাচ জিতলো বগুড়া

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৯২ বার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে বগুড়া জেলা ক্রিকেট দল। বুধবার তারা চুয়াডাঙ্গা জেলা দলকে ৪ উইকেটে পরাজিত করে। মাদারিপুর আসমত আলী ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চুয়াডাঙ্গা জেলা দল ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও দূর্দান্ত বল করে বগুড়ার ছেলেরা।
বগুড়ার বোলারদের গতি আর স্পিনে কাবু হয়ে ২৮ দশমিক ২ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয় চুয়াডাঙ্গা। দলের পক্ষে সাজু ইসলাম সর্বোচ্চ ২৫ এবং জাহিদ হাসান ২২ রান করেন। বগুড়া জেলা দলের মোজাম্মেল ও সাইদুল ৩টি করে এবং মঞ্জুরুল মোর্শেদ ২টি উইকেট শিকার করেন। ৯৮ রানের জয়ে লক্ষ্যে ব্যাট করতে নেমে শূণ্য রানে দুই ওপেনারকে হারায় বগুড়া। দলীয় ১৯ রানে ৩ নম্বর উইকেট হারালে প্রচন্ড চাপে পড়ে বগুড়া জেলা। তবে, রিফাতের ৩৮ এবং মিরাজুলের ১৮ বলে অপরাজিত ২১ রানে ভর করে শেষ পর্যন্ত ১৮ ওভার শেষে ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টীম বগুড়া। বগুড়ার সাইদুল ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। গ্রুপের শেষ ম্যাচে ২১ মার্চ বগুড়ার প্রতিপক্ষ বাগেরহাট জেলা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews